1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী জেলা পুলিশের নবাগত এসপির যোগদান - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী জেলা পুলিশের নবাগত এসপির যোগদান

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৮৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার)। বুধবার পুলিশ সুপার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর তিনি প্যারেড দলের সালামী অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে বেলা ১২.০০ টায় তিনি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা পুলিশের সকল ইউনিটের প্রধানের সাথে পরিচিত হন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে বিশেষ মতবিনিময় করেন।

এ সময় জেলা পুলিশের সিনিয়র অফিসারগণ, আট থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নবাগত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) ২৪ তম বিসিএস এর মাধ্যমে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সর্বশেষ কক্সবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ মতবিনিময় সভায় তিনি সকলকে জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় প্রত্যাশিত সেবা পৌঁছে দেবার নির্দেশনা দেন এবং মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি আরো বলেন, থানা হবে সেবা প্রদানের প্রাণকেন্দ্র। দেশপ্রেম, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশের কোন সদস্যের মাদকের সাথে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST