1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতির ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতির ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রাজশাহীতে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ছাত্রলীগের। মাদক সেবন ও নারী কেলেঙ্কারির ভিডিও-অডিও ছড়িয়ে পড়ার পর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারসহ কমিটি বিলুপ্ত করা হয়েছে কিছুদিন আগেই। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক ভিডিও নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

গোপনে ধারণ করা ওই ভিডিওটি রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি রাশিক দত্তের মাদক সেবনের বলে উল্লেখ করা হয়েছে।   সম্প্রতি এই ভিডিওটি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, ভিডিওতে যাকে মাদক সেবন করতে দেখা যাচ্ছে, তিনি রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত। মহানগর ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রাজশাহী কলেজের কমিটি ঘোষণার মাসখানেকের মধ্যেই এই ভিডিও’র কারণে নতুন সভাপতি আলোচনায় এলেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই নেতার দাবি, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।

রাশিক দত্ত বলেন, ‘এমন কোনো ভিডিও’র কথা শুনিনি। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। ভিডিওটি আমাকে দিলে উপকার হয়।’  গত সেপ্টেম্বরে রাজশাহী জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতার মাদক সেবন ও নারী কেলেঙ্কারির ভিডিও ও অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্ত শেষে কেন্দ্র থেকে জেলা ছাত্রলীগের সভাপতি রানা ও সাধারণ সম্পাদক অমিকে বহিষ্কার করা হয়। বিলুপ্ত করা হয় পুরো কমিটি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি।  

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST