1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন’ (RWJA) নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন’ (RWJA) নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কর্মরত নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যমতের ভিত্তিতে ‘রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন’ (RWJA) নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার বিকেলে মহানগরীর একটি রেস্তোরাঁয় সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের পাঁচ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়। এ সময় রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ জন নারী সাংবাদিকদের উপস্থিতিতে সংগঠনের নামকরণ ও আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সভায় সিদ্ধান্তক্রমে নতুন সংগঠনের আহবায়ক মনোনীত হয়েছেন, ঢাকা রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার তানজিলা আক্তার মিমি। আর সদস্য সচিব হয়েছেন প্রসঙ্গ নিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার সামিয়া খন্দকার।

এছাড়াও তিন সদস্যের নির্বাহী পরিষদ সদস্য মনোনীত হয়েছেন, বাংলার জনপদ টোয়েন্টিফোর ডটকমের চীফ রিপোর্টার মাসুমা ইসলাম, পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক শিখা আক্তার এবং দৈনিক করতোয়া পত্রিকার রাজশাহী প্রতিনিধি রোজিনা সুলতানা রোজি।

উল্লেখ্য, সংগঠনটির মূল লক্ষ্য, নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, শ্রেণী বৈষম্য দূরীকরণ, মাঠ পর্যায়ে নারী সাংবাদিকদের জাগ্রত করা, মর্যাদা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার/উপস্থাপন, পেশাগত ঐক্যে অবিচল থাকা, সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে আহবায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করলো ‘রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন’।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST