1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর ৬টি আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীর ৬টি আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহেই নির্বাচনি মাঠে নামছেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-র সম্ভাব্য প্রার্থীরা। রাজশাহীর ছয়টি আসনে ইতোমধ্যে একাধিক নেতাকর্মী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত অক্টোবরে মহানগর এবং ২৯ নভেম্বর জেলা কমিটি ঘোষণা করার পর নতুন কমিটির নেতাদের নির্বাচনী প্রস্তুতি চোখে পড়ার মতোভাবে বেড়েছে। নতুন কমিটিতে জামায়াত ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক নেতাকর্মীরাও জায়গা পেয়েছেন।
দলীয় সূত্র জানায়, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র নিয়েছেন মহানগর কমিটির সদস্য সচিব আতিকুর রহমান। তিনি কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণার অপেক্ষায় আছেন।
রাজশাহী-২ (মহানগর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি জানান, মনোনয়ন ঘোষণার আগেই সীমিত আকারে গণসংযোগ, পথসভা ও সুধী সমাবেশ করছেন। মতিহার ও চন্দ্রিমা থানায় কয়েকটি পথসভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আগামী সপ্তাহে রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় আরও কয়েকটি পথসভা করার পরিকল্পনা রয়েছে। তিনি দাবি করেন, এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
রাজশাহী-৩ আসনে মনোনয়নপত্র কিনেছেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু। তিনি মনোনয়ন ঘোষণার পর ব্যাপক প্রচারণায় নামবেন বলে জানিয়েছেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা এনসিপির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর ফারুক।
সাইফুল ইসলাম জানান, তিনি সীমিত আকারে গণসংযোগ শুরু করলেও আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন দলীয় মনোনয়ন ঘোষণার পর। মীর ফারুকও মনোনয়ন নেওয়ার পর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
রাজশাহী-৫ (পুঠিয়া) আসনে মনোনয়নফরম নিয়েছেন জেলা এনসিপির সদস্য আবির চৌধুরী। আর রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
রাজশাহীর ছয় আসনের প্রার্থী ঘোষণায় বিলম্বের বিষয়ে জানতে চাইলে মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী জানান, বিএনপি নাকি জামায়াত- কার সঙ্গে জোট হবে, কেন্দ্রে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির সঙ্গে জোট হলে রাজশাহী-২ আসনটি তারা চাইবেন।
জামায়াতের সঙ্গে জোট হলে রাজশাহীর দুটি আসন দাবি করতে পারে এনসিপি। জোটের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার অপেক্ষাতেই কেন্দ্রীয় নেতৃত্ব মনোনয়ন ঘোষণা কিছুটা দেরিতে করছে বলে জানান তিনি। তার আশা, আগামী সপ্তাহেই দলীয় মনোনয়ন ঘোষণা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST