1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে সারোয়ার হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় মারুফ হোসেন (১২) নামের অপর এক স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই স্কুলছাত্র কিশোপুর মধ্যেপাড়া গ্রামের তাজ উদ্দীনের ছেলে। নিহত সারোয়ার দশম শ্রেনীতে পড়ালেখা করতো বলে জানিয়েছে তাঁর পরিবার।

নিহতের চাচা কুদ্দুস মোল্লা বলেন, সারোয়ার বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু মারুফ। মারুফকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে নিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে কিছু দুরে কিশোরপুর পূর্বপাড়া এলাকায় একটি পিকঅ্যাপ ভ্যানের সঙ্গে মুখোমুুখি সংঘর্ষ হয় তাদের। এতে মোটরসাইকেল চালক সারোয়ার গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, উপজেলার কিশোরপুর গ্রামে সড়ক দূর্ঘনায় একজন মারা গেছেন বলে খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় এ ঘটনায় রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান ওসি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST