1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক আফিয়া আখতার পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী পর্যটন মোটেল এ গিয়ে শেষ হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘টেকসই উন্নয়নে পর্যটন’। দেশের অন্যান্য শহরের মতো রাজশাহীতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী পর্যটন মোটেলের ব্যবস্থাপকমোতাহার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানকারীরা বলেন, পর্যটন খাতকে টেকসই ও আধুনিকায়িত করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST