1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বিদেশী পিস্তলসহ সাবেক মেয়রের দেহরক্ষি গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ সাবেক মেয়রের দেহরক্ষি গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সন্ত্রাসীর নাম লিয়াকতুল আলম লিটন। তিনি উপজেলা সদর ভবানীগঞ্জের ডিএম ফজলুর রহমানের ছেলে। এছাড়াও লিটন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেকের দেহরক্ষি হিসেবে পরিচিত।

জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, একাধিক মামলার আসামি ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেককে গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় নাশকতা ও প্রভাব বিস্তার করতে মেয়রের দেহরক্ষি হিসেবে পরিচিতি এই লিটন মঙ্গলবার রাতে ওই গ্রামে প্রকাশ্যে অস্ত্র সহ অবস্থান নেয়। এসময় স্থানীয়দের সহযোগীতায় লিটনকে গ্রেপ্তার করা হয়। তার সাথে আর কে কে জড়িত তা জানতে লিটনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এসপি আরও জানান, অস্ত্র উদ্ধারে রাজশাহী জেলায় যৌথ অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশের সাড়ে ছয়শো রাউন্ড গুলিসহ সারা দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে। এছাড়াও সরকারি নির্দেশনা মতো জেলার লাইসেন্সধারী ১৫৮টি আগ্নেয়াস্ত্রও জাম পড়েনি। ওই সব অস্ত্র উদ্ধারে অভিযান চালছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST