1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২০ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২০

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা পল্লীবিদ্যুৎ সমিতির সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কলেজ ছাত্রের নাম কাজল (২৫)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের নিপেন চন্দ্রের ছেলে। কাজল রাজশাহী কলেজের মাষ্টার্সের ছাত্র।

পবা থানা ওসি মুনিরুল ইসলাম জানান, প্রায় ৪০ যাত্রী নিয়ে নওগাঁর নজীপুর থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে নওগাঁগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পদ্মা পরিবহনের বাসটি মহাসড়কের উপর উল্টে যায়। এতে অন্তত ২০ জনের বেশী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন। আর আহতদের মধ্যে পাঁচজনকে ১, ৮ এবং ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিহত কাজলের বন্ধু সৌরভ দাস জানান, তারা দুইজন পাশাপাশি সিটে বসা ছিল। বাস উল্টে যাওয়ার কাজল নিচে পড়ে যায়। এতে সে চাপা লাগে। আর সৌরভ বাসের ভিতরে ছিলাম। তার পায়ে আঘাত লেগেছে।

রামেক হাসপাতাল ভর্তি আহতরা হলেন, মান্দার কুসুম্বা গ্রামরে বকুলের স্ত্রী উশা (৩৫), তার ছেলে তুষার (১০), নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার রফিকুল ইসলঅমের স্ত্রী শিউলি খাতুন (৪০), তার মেয়ে রুমানা খাতুন (১৪) এবং পাবনার জেলার ইশ্বরদী থানার মুলডিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে বাস ড্রাইভার জমিরুল ইসলাম (৫৫)।

ওসি মুনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST