1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে অলিম্পিক ডে উদযাপন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে অলিম্পিক ডে উদযাপন

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে অলিম্পিক ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল করিম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমান, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব এটিএম গোলাম মাহবুব।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক হাসিবুল আলম শাওন, কমিটির সদস্য সাবেক ফুটবলার সাইদুল ইসলাম এবং কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক জিয়াউল গনি সেলিম
এ সময় বক্তারা বলেন, অলিম্পিক ডে কেবল একটি ক্রীড়া আয়োজন নয়, এটি যুব সমাজকে সক্রিয় রাখার এবং সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করার আন্তর্জাতিক উদ্যোগ। যুব সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে এবং সুস্থ জাতি গঠনে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শোভাযাত্রায় বর্তমান ও সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক. পৃষ্ঠপোষকগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা এই কর্মসূচির আয়োজন করে।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST