1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে প্রতিবেশীকে খুনের অভিযোগে ৫ জন গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

রাজশাহীতে প্রতিবেশীকে খুনের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় প্রতিবেশীকে খুনের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ আগস্ট) রাতে নগরীর শাহ মখদুম থানার হরিষার ডাইং এলাকায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২ আগস্ট) দিনব্যাপী অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম।
গ্রেপ্তারকৃতদের হলেন— শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার বকুল আলীর মেয়ে খাদিজা (১৯), আসাদ আলীর ছেলে মিঠন (৩০), বাদশা মিয়ার ছেলে মোমিন (২৫), জান মোহাম্মাদের ছেলে সোহেল (৩২) ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে পলাশ (৪০)।

ঘটনা সূত্রে জানা যায়, নগরীর হরিষার ডাইং এলাকায় বকুলের ছেলে নাহিদ গত সোমবার রাত সাড়ে ৯টায় উচ্চ শব্দে বক্সে গান শুনছিলো। প্রতিবেশী মুকুল আলীর মেয়ে অন্তঃসত্বা ও অসুস্থ হওয়ায় মুকুল আলী নাহিদকে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন। নাহিদ তাৎক্ষণিক বক্সের শব্দ কমিয়ে দিলেও মুকুল সেখান থেকে চলে আসলে আবারও শব্দ বাড়িয়ে দেন। মুকুল আলী পুনরায় নাহিদের বাড়িতে গিয়ে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করলে নাহিদ, তার বাবা বকুল আলী, মা ও তার বোন মিলে মুকুলকে গালিগালাজ করে এবং তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নাহিদ ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে মুকুলের মাথায় আঘাত করে। এছাড়া, চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। মুকুলের চিৎকার শুনে তার ছোট ছেলে শাহীন আলম ও জামাই আলমগীর সেখানে গেলে তাদেরকেও মারপিট ও চাকু দিয়ে আঘাত করে জখম করে। স্থানীয়রা মুকুলকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় মুকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই আনুমানিক সাড়ে ১২ টায় মারা যান।

রফিকুল আলম জানান, মৃত মুকুলের ছেলে শামিম ইসলামের এমন অভিযোগের প্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে পুলিশের এক টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। পুলিশের ওই টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে শাহমখদুম থানার হরিষার ডাইং ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST