1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলার শিকার শুভ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলার শিকার শুভ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১১৬৭ বার পড়া হয়েছে

জুয়েল আহমেদ :রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা দিন বালিয়াপুকুর বড় বটতলার মোড়ে পূর্ব শত্রু তার জের ধরে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে কায়সার জামান শুভ (২৮) নামের এক যুবক। গতকাল বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কায়সার জামান শুভকে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালে ভর্তি করান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত পঙ্গু হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আহতের মা মোছাঃ লতিফা বেগম (৫২) বোয়ালিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, কায়সার জামান শুভ গতকাল সন্ধ্যার পর বালেপুকুর বটতলার মোড় পাকা রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় মোঃ তরিকুল ইসলাম তরিক (২৭) তার পথরোধ করে কথাবার্তা বলতে থাকে। কথাবার্তার এক পর্যায়ে পূর্ব শত্রুতা যে ধরে ১ নং আসামী তরিকুল ইসলাম তরিক শুভর পেট বরাবর পিস্তল ঠেকিয়ে রাস্তার মাঝে নিয়ে আসে এবং পূর্ব পরিকল্পিতভাবে দুই নং আসামি আদর শেখ (৩০), ৩ নং আসামী সনেট শেখ (৩৩), ৪ নং আসামি মোঃ বিপ্লব (২৮) সহ অজ্ঞাতনামা ৮-১০ জন আসামি শুভকে চারিদিক থেকে ঘিরে ধরে খিল ঘুসি মারতে থাকে। পরে ১ নং আসামির কোমরে থাকা ধারালো চাকু দিয়ে আহতের মাথার পিছনে বাম কানের নিচে ও বাম গালে আঘাত করে হত্যার উদ্দেশ্যে। এতে গুরুতর আহত হয়ে শুভ মাটিতে লুটিয়ে পড়ে। পরে ২ নং আসামীর হাতে থাকা ধারালো চাকু দিয়ে বাম হাতের কনুই এর উপর আঘাত করে গুরুতর রক্তাত্ত কাঁটা যখন করে। এরপরে তিন ও চার নং আসামির হাতে থাকা ধারালো চাকু দিয়ে বুকে পিঠে হাতের একাধিক স্থানে আঘাত করে রক্তাক্ত কাটা যখন করে। এ সময় আহত শুভ বাঁচার জন্য চিৎকার করলে এক নং আসামির হাতে থাকা ধারালো চাকু দিয়ে ডান হাতের কনুই বরাবর আঘাত করে হাতের রগ কেটে দেয় ও গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাজহারুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST