1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের বড় পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭)। তিনি শিরোইল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায়। তার বাবা ইসহাক আলী।

শনিবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে শাহরিয়া সূর্য তার আরও তিন বন্ধুর সঙ্গে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে পুলিশ অফিসার্স মেসের উত্তরে বড় পুকুরে গোসল করতে নামে। তারা সবাই মিলে পানিতে খেলাধুলা করছিল। এ সময় সূর্য ডুবে যেতে থাকে। সে সাঁতার জানতো না। তার এক বন্ধু ডুবে যেতে দেখে সাহায্যের জন্য চিৎকার শুরু করে। স্থানীয়রা তার ওই বন্ধুটিকে উদ্ধার করতে পারলেও সূর্যকে আর উদ্ধার করতে পারেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, সূর্য শিরোইল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সূর্যের আরেক ভাই রোহান জানিয়েছেন, সূর্য সাঁতার জানতো না। তবুও বন্ধুরা মিলে পুকুরে নেমেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের লিডার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল পাঠানো হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST