1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে পালিত হচ্ছে শুভ বড়দিন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহীতে পালিত হচ্ছে শুভ বড়দিন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৭১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সীমিত আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন। স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার রাত থেকেই রাজশাহীর ২১টি ধর্মপল্লীর গির্জায় গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা।

শুক্রবার সকালে বাগানপাড়া ও ডিঙ্গাডোবা চার্চসহ মহানগরীর অন্যান্য উপাসনালয়ে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হয়।

তবে অন্য বছরের তুলনায় এবার বড়দিনের আয়োজনে চাকচিক্য কম রাখা হয়েছে। দিনটি উপলক্ষে খ্রিষ্টান পরিবারগুলোতে কেকসহ রয়েছে বিশেষ খাবারের আয়োজন। কীর্তনের পাশাপাশি স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে ধর্মীয় গানের আসর।

প্রার্থনায় করোনা রোগমুক্তির পাশাপাশি বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

বড়দিনকে ঘিরে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও এখন উৎসবমুখর হয়ে উঠেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তারা বড়দিন উৎসব পালন করছেন। দিনটি উদযাপনের লক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST