1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে নারীকে গলা কেটে হত্যা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে নারীকে গলা কেটে হত্যা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে মো. রকি (২২) তাকে হত্যা করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, রকি মাদকাসক্ত ছিলেন এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রকি তার ফুফু আফি খাতুনের কাছে টাকা চাইছিলেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি কয়েক দফা ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান। ঘটনার পর স্থানীয়রা রকিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যান।

এলাকাবাসী জানান, নিহত আফি খাতুন অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST