
নিজস্ব প্রতিবেদক: শিক্ষানগরী রাজশাহী থেকে প্রকাশিত প্রথম শ্রেণীর একমাত্র জাতীয় পত্রিকা দৈনিক বার্তার প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও মাল্টিমিডিয়া উপকরণ প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় দৈনিক বার্তার নিজস্ব কার্যালয়ে দৈনিক বার্তার সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বার্তার অছি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। এ সময় প্রধান অতিথি প্রতিনিধিদের সাংবাদিকতার কৌশলসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত এবং সাংবাদিকতা ও দৈনিক বার্তাকে এগিয়ে নিতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার প্রতি গুরুত আরোপ করেন । এসময় উপস্থিত ছিলেন, সহকারী সম্পাদক এম.এ কাইউম, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, কোষাধ্যক্ষ আয়েশা আকতার। প্রেস ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, পেস্টিং ইনচার্জ খাইবুর রহমান, বিজ্ঞাপন সহকারী মঞ্জুর হোসেন, আব্দুল ওহাবসহ রাজশাহীর বাঘা প্রতিনিধি আব্দুল লতিফ, দুর্গাপুর প্রতিনিধি মশিউর রহমান, দৈনিক বার্তার সাংবাদিক সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। নতুন প্রতিনিধিদের বরণ শেষে তাদের মাল্টিমিডিয়ার উপকরণ, বুম, মাইক্রোফোন, আইডি কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৈনিক বার্তার গ্রাফিক্স ডিজাইনার মাসুদ রানা।