1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে তুলার গুদামে আগুন - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

রাজশাহীতে তুলার গুদামে আগুন

  • আপডেট করা হয়েছে সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তানোর ফায়ার সার্ভিসের সাহসী ও দ্রুত তৎপরতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সোমবার সকাল প্রায় ১১টার দিকে তানোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জিওল চাঁদপুর মোড় এলাকায় একটি ধানের চাতালে স্থাপিত ও চালু থাকা তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা মেশিনে কাজ করার সময় হঠাৎ মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে উঠে পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার নিরলস প্রচেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে জানা যায়, গুদামটিতে আগুন নেভানোর কোনো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। অগ্নিকাণ্ডের সময় গুদামের মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST