1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে নগরীর হেতেমখাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে জড়িতদের মধ্যে এক পক্ষ নগরীর হোসনিগঞ্জ বেতপট্টি এলাকার জামায়াত নেতা আলহাজ্ব মো. মমিনুল ইসলাম মোনার সমর্থক। অপর পক্ষ দরগাপাড়া এলাকার রাশেদুল হাসান পারভেজ সমর্থকরা। পারভেজ ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি।

সূত্র আরও জানায়, মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়া হবে- এমন বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।

ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষ নিজ নিজ এলাকায় ফিরে যায়। খবর পেয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST