1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে কোচিং সেন্টারে ‘মব’ সৃষ্টি করে শিক্ষককে নির্যাতন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে কোচিং সেন্টারে ‘মব’ সৃষ্টি করে শিক্ষককে নির্যাতন

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে একটি কোচিং সেন্টারে ‘মব’ তৈরি করে এক শিক্ষককে চড়-থাপ্পড় মেরে নির্যাতন করেছে কয়েকজন যুবক। অভিযোগ ছিল, শিক্ষক হোয়াটসঅ্যাপে ছাত্রীদের আপত্তিকর বার্তা পাঠিয়েছেন। তবে পুলিশের তদন্তে এর কোনো প্রমাণ মেলেনি।

ঘটনাটি ঘটে শুক্রবার তানোরের মুণ্ডুমালা বাজারের ‘অ্যাডভান্স কোচিং সেন্টারে’। সোমবার ঘটনাটির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, শিক্ষক রোকনুজ্জামান রোকনকে কয়েকজন যুবক অশালীন ভাষায় গালাগাল করার পর মারধর করছেন।
রোকনুজ্জামান রোকন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ওই কোচিং সেন্টারের পরিচালক। তার বাড়ি মুণ্ডুমালা পৌরসভার মোহাম্মদপুর মহল্লায়।

অভিযুক্তদের মধ্যে শাকিব নামের এক যুবককে ভিডিওতে দেখা গেছে। তার বাড়ি পৌর এলাকার কাদিপুর মহল্লায়। ঘটনার পর তিনি পলাতক। বর্তমানে কোচিং সেন্টারটি বন্ধ রয়েছে।
রোকনুজ্জামান বলেন, “আমাদের কোচিং ভালো চলছিল। প্রতিদ্বন্দ্বী পক্ষ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে। প্রমাণ ছাড়াই আমাকে মারধর করা হয়।”
তিনি আরও জানান, “পুলিশ এসে আমাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়, কিন্তু কোনো প্রমাণ না পেয়ে ছেড়ে দেয়।”
মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেস হেমব্রম বলেন, “রোকনুজ্জামান মব জাস্টিসের মধ্যে পড়েছিলেন। আমরা তাকে নিরাপদে উদ্ধার করি। তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাইনি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগও দেয়নি।”

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST