1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে কারিগরি পেশাজীবীদের জন্য দিনব্যাপী চাকরি মেলা - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

রাজশাহীতে কারিগরি পেশাজীবীদের জন্য দিনব্যাপী চাকরি মেলা

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নভোথিয়েটারে ইউসেপ বাংলাদেশের আয়োজনে শনিবার (২৮ জুন) দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সহায়তা দিতে আয়োজিত এই মেলায় অংশ নেয় দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান।

মেলায় সকাল থেকেই চাকরিপ্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রাণ-আরএফএল, মেঘনা গ্রুপ, বিডিজবস.কমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদন জমা পড়ে। কেউ কেউ তাৎক্ষণিক সাক্ষাৎকারেও অংশ নেন।
ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, ওয়েব ডিজাইন, কম্পিউটার অপারেশনসহ বিভিন্ন কারিগরি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। রেজিস্ট্রেশন ফি ছাড়াই প্রায় ২৫০ জনকে চূড়ান্তভাবে চাকরির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, ইউসেপ বাংলাদেশ ১৯৭২ সাল থেকে শহরের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মজীবনে সহায়তা করে আসছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST