1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম এক ব্যাক্তির মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম এক ব্যাক্তির মৃত্যু

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত একজন মারা গেছে। রাজশাহীতে করোনায় এটিই প্রথম মৃত্যু।রোববার সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী সংক্রমক ব্যাধি হাসপাতালে (আইডি) আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

মৃত ব্যক্তির নাম আব্দুস সোবহান (৮০)। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গাওপাড়া গ্রামে।

ডা. সাইফুল বলেন, গত ২০ এপ্রিল ৮০ বছরের এই বৃদ্ধের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। আক্রান্ত ওই বৃদ্ধের করোনায় সংক্রমিত হওয়ার উৎস পাওয়া যায়নি।

তিনি বলেন, আব্দুস সোবহান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। গত ২০ এপ্রিল সকালে তাকে আইডি হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে রাতে তার করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে।

ওই রোগী রামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে সেখানকার চিকিৎসক-নার্স ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে ২১ এপ্রিল হাসপাতালের ২১ চিকিৎসক ও ১২ নার্সসহ ৪২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। তবে গত বুধবার এবং বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়াও বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকেও চিকিৎসা নেন আব্দুস সোবহান। ওই দুই প্রতিষ্ঠানের ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাদেরও পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, ওই বৃদ্ধ ফেরি করে বাঁশের তৈরী বিভিন্ন সামগ্রী বিক্রি করতো। এ বয়সেও তিনি এ কাজ করতে। সম্প্রতি তিনি আশাপাশের গ্রামে গিয়ে তার তৈরী সামগ্রী বিক্রি করেছেন। এর পর তিনি অসুস্থ্য হয়ে পড়েন।

ডা. আসাদুজ্জামান বলেন, প্রথমে তিনি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন। এর পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখান থেকে গত ১৭ এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ২০ এপ্রিল এক্স-রে করার পর করোনার লক্ষণ ধরা পড়ে। এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় বলে জানান তিনি।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর গত ২০ এপ্রিল পর্যন্ত মোট আটজন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়। এদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। আক্রান্তদের মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচজন, বাগমারায় একজন, মোহনপুর একজন ও বাঘা উপজেলায় একজন। এদের মধ্যে সাতজনই ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজিপুর থেকে এসেছেন। তারা নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST