1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

  • আপডেট করা হয়েছে রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এ প্যানেল ঘোষণা করেন।
কেন্দ্রীয় সংসদের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন
ভিপি: শেখ নূর উদ্দিন আবির (লোকপ্রশাসন বিভাগ, ২০১৭-১৮ সেশন)
জিএস: নাফিউল ইসলাম জীবন
এজিএস: জাহিন বিশ্বাস এষা
অন্যান্য সম্পাদক পদে প্রার্থী
ক্রীড়া সম্পাদক – নার্গিস খাতুন
সহক্রীড়া সম্পাদক – মাহফুজুর রহমান শাওন
সাংস্কৃতিক সম্পাদক – আব্দুল্লাহ আল কাফী
সহসাংস্কৃতিক সম্পাদক – শাহরিয়ার আলম অধী
মহিলা বিষয়ক সম্পাদক – স্বপ্না আক্তার
সহমহিলা সম্পাদক – নুসরাত ঈশিতা
তথ্য ও গবেষণা সম্পাদক – গাজী ফেরদৌস হাসান
সহতথ্য ও গবেষণা সম্পাদক – রেদোয়ানুল ইসলাম হৃদয়
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক – রাফায়েতুল ইসলাম রাবিত
সহমিডিয়া সম্পাদক – নূর নবী
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক – মারুফ হোসেন
সহবিজ্ঞান সম্পাদক – নাইমুল ইসলাম নাঈম
বিতর্ক ও সাহিত্য সম্পাদক – মাসুম বিল্লাহ
সহবিতর্ক সম্পাদক – জিসান বাবু
পরিবেশ ও সমাজসেবা সম্পাদক – এ আর রাফি খান
সহপরিবেশ সম্পাদক – কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)
সদস্য – মিনারুল ইসলাম মেঘ
নির্বাহী সদস্য পদে
সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও মো. আশরাফুল ইসলাম।
শুধু কেন্দ্রীয় সংসদ নয়, রাকসুর পাশাপাশি ১৭টি হল সংসদের জন্যও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন তফসিল
৩ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে ৩৯৫টি এবং ১৭টি হল সংসদের জন্য ৭৫৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী-
৭ সেপ্টেম্বর: মনোনয়নপত্র দাখিলের শেষ সময়
৮-৯ সেপ্টেম্বর: বাছাই
১০ সেপ্টেম্বর: প্রাথমিক তালিকা প্রকাশ
১১ সেপ্টেম্বর: আপত্তি গ্রহণ
১৩ সেপ্টেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার
১৪ সেপ্টেম্বর: চূড়ান্ত তালিকা প্রকাশ
২৫ সেপ্টেম্বর: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা
রাকসু নির্বাচনে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST