1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
যোগাযোগ ব্যবস্থার যত উন্নয়ন হবে, মানুষের আর্থ-সামাজিক অবস্থারও তত উন্নয়ন হবে: শেখ হাসিনা - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

যোগাযোগ ব্যবস্থার যত উন্নয়ন হবে, মানুষের আর্থ-সামাজিক অবস্থারও তত উন্নয়ন হবে: শেখ হাসিনা

  • আপডেট করা হয়েছে রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৮২৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডিবিসি জার্নাল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগাযোগ ব্যবস্থার যত উন্নয়ন হবে, মানুষের আর্থ-সামাজিক অবস্থারও তত উন্নয়ন হবে।

রোববার (২২ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জে তিনটি সেতু এবং পাবনায় মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্ত্বর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যশোর, মাগুরা ও নারায়ণগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতেই নির্মিত হয়েছে এই তিন সেতু। অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে পুরো দেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়তে কাজ করে যাচ্ছে সরকার।

মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীর ওপর নির্মিত হয়েছে ‘শেখ হাসিনা সেতু’। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৬০০ মিটার দীর্ঘ সেতু। এর মাধ্যমে মাগুরা, নড়াইলসহ আশপাশের এলাকার মানুষের জন্য ফরিদপুর হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ এখন আরও সহজ।

অন্যদিকে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্মিত হয়েছে ৫৭৬ মিটার দীর্ঘ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক সেতু। আর যশোরের অভয়নগরবাসীর স্বপ্নের ভৈরব সেতু। যার দৈর্ঘ্য ৭০২ মিটার।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST