
নিউজ ডেক্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউইয়র্কে আসা রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার স্ত্রী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, বাইডেন ও তার স্ত্রী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ওই সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে বাইডেনকে আমন্ত্রণ জানান।







