1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
যানজট-বিদ্যুৎ-চিকিৎসায় নৈরাজ্য: রাজশাহীতে স্বার্থ সংরক্ষণ কমিটির প্রতিবাদ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

যানজট-বিদ্যুৎ-চিকিৎসায় নৈরাজ্য: রাজশাহীতে স্বার্থ সংরক্ষণ কমিটির প্রতিবাদ

  • আপডেট করা হয়েছে শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীবাসীর নাগরিক সেবা নিশ্চিত ও নানামুখী দুর্নীতি-অব্যবস্থাপনার বিরুদ্ধে ৩৮ দফা দাবির ভিত্তিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক।

মানববন্ধনে বক্তারা জানান, মোট দাবি ৩৮টি হলেও আজ তারা চারটি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন। এর মধ্যে রয়েছে-
বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বন্ধ, অস্বাভাবিক বিদ্যুৎ বিল, বিদ্যুৎ সংযোগে হয়রানি ও প্রিপেইড মিটারের অব্যবস্থাপনা দূর করা।
রাজশাহীর যানজট নিরসন এবং সার্বিক নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা।
হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা।
প্রাইভেট কোচিং বাণিজ্য ও সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ করা।
বক্তারা বলেন, নেসকের অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটারের ভোগান্তিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। শিক্ষা ব্যবস্থায় কোচিং নির্ভরতা ও অগ্রিম ফি আদায়ের কারণে অভিভাবকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি মহানগরীতে ক্রমবর্ধমান যানজট ও আইনশৃঙ্খলার অবনতিতে বাসিন্দাদের নিরাপত্তাহীনতা বাড়ছে।

তারা অবিলম্বে এসব সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, ইঞ্জি. জালাল উদ্দীন, বোয়ালিয়া থানা সেক্রেটারি তোতা সহ বিভিন্ন স্তরের সুধীজন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST