1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরের নামে বকেয়া করের নোটিশ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরের নামে বকেয়া করের নোটিশ

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী ও ‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত এন্ড্রু কিশোর ২০২০ সালের ৬ জুলাই ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর পাঁচ বছর পর তাঁর নামে পাঠানো হয়েছে বকেয়া কর পরিশোধের নোটিশ।

রাজধানীর মিরপুর সেনপাড়া পর্বতায় শিল্পীর বাসার ঠিকানায় পাঠানো এই নোটিশে বলা হয়েছে, ২০০৫-২০০৬ কর বছরে তাঁর ২২ হাজার ৪২৩ টাকা সরল সুদ এবং ২০১২-২০১৩ কর বছরে ৪২ হাজার ৮৯১ টাকা আয়কর বকেয়া রয়েছে। এ ছাড়া ওই অর্থের সুদ ৭ হাজার ৪৮৯ টাকা মিলে মোট বকেয়া দাঁড়ায় ৭২ হাজার ৮০৩ টাকা। নোটিশে ১১ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ করা হয়। না হলে তাঁকে খেলাপি করদাতা ঘোষণা করে জরিমানা, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সম্পত্তি ক্রোক, এমনকি জেল পর্যন্ত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গীতিকার ও ক্ল্যাপ সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল হাসান বলেন, “এন্ড্রু কিশোর একজন কিংবদন্তি শিল্পী। তাঁর মৃত্যুর পাঁচ বছর পর এমন নোটিশ পাঠানো পরিবার ও সংগীতজগতকে বিব্রত করে। প্রয়োজনে পরিবারের সদস্যদের উদ্দেশে দাবি জানানো উচিত ছিল।”

কর সার্কেল ২৫৩-এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ বলেন, আইনের চোখে সবাই সমান। বকেয়া কর থাকায় অফিশিয়ালি নোটিশ পাঠানো হয়েছে। প্রয়াত শিল্পীর পরিবারের সদস্যরাই এখন এই কর পরিশোধ করবেন। তিনি স্বীকার করেন, চিঠির ভাষা পরিবারের উদ্দেশে হওয়া উচিত ছিল, তবে এটি নিয়মিত ফরমেট অনুযায়ী পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST