1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মান্দায় মানসিক প্রতিবন্ধী ব‍্যক্তি ৮ দিন ধরে নিখোঁজ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা!

মান্দায় মানসিক প্রতিবন্ধী ব‍্যক্তি ৮ দিন ধরে নিখোঁজ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪০৬ বার পড়া হয়েছে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় মানসিক প্রতিবন্ধী এক ব‍্যক্তি গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব‍্য সব স্থানে খুঁজেও তার সন্ধান মিলছে না। ঘটনায় মান্দা থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।
নিখোঁজ ব‍্যক্তির নাম হেলাল উদ্দিন প্রামাণিক (৫০)। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম‍্যহীন ব‍্যক্তি। গত ২০ নভেম্বর থেকে তিনি নিখোঁজ আছেন।
নিখোঁজ হেলাল উদ্দিনের স্ত্রী সুফিয়া বিবি জানান, স্বামী হেলাল উদ্দিন মানসিক ভারসাম‍্যহীন রোগী। দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়েও তাকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। এ অবস্থায় গত ২০ নভেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিরুদ্দেশ আছেন।
সুফিয়া বিবি আরও বলেন, আত্মীয় স্বজনসহ সম্ভাব‍্য সব স্থানে খুঁজেও তার সন্ধান মিলছে না। এর আগেও কয়েকবার নিরুদ্দেশ হয়ে কয়েকদিনের মধ্যে তিনি আবার বাড়ি ফিরে আসেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনায় সাধারণ ডাইরি করে এ সংক্রান্ত বার্তা বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST