1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এসআই রিপন কুমার দাস - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এসআই রিপন কুমার দাস

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : পুলিশকে নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক ধারণা থাকলেও, মানবিক কাজে পুলিশের ইতিবাচক ভূমিকার উদাহরণ নতুন নয়। এমনই এক প্রশংসনীয় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর দুর্গাপুর থানার এক পুলিশ সদস্য।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার থানা মোড় এলাকার ‘মাইক্রো স্ট্যান্ড’ নামক স্থানে এক অজ্ঞাত ব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ঠিক সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হন দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি কোনো সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে একটি ভ্যানগাড়ি ডেকে অজ্ঞান ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই রিপন কুমার দাস নিজে উপস্থিত থেকে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠান এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করেন। তার এই দ্রুত ও মানবিক পদক্ষেপে ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সম্ভব হয়।

স্থানীয়রা বলছেন, দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের এমন মানবিক আচরণ সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ায়। এসআই রিপন কুমার দাসের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক রিপন কুমার দাস বলেন, “সকালে থানা মোড় এলাকায় গিয়ে দেখি একজন অজ্ঞাত ব্যক্তি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে একটি ভ্যানগাড়ি ডেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। পুলিশ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

মানবিক এই উদ্যোগ নিঃসন্দেহে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST