1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ভাড়া বাসায় রাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ভাড়া বাসায় রাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট করা হয়েছে রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৬৩১ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি

ভাড়া বাসায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) রাত ১২ টার দিকে নগরীর ধরমপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল নেয়া হলে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, মৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিক্তা আক্তার (২১)। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া কুমারখালির জোতপাড়া গ্রামে। এ শিক্ষার্থী স্বামীসহ নগরীর ধরমপুরে মুহিত ভিলাতে থাকতেন। বাসা মালিকের নাম আব্দুর রশিদ।দুইবছর আগে বিশ্ববিদ্যালয় ফলিত গনিত বিভাগে ইসতিয়াক রাব্বির নামের এক শিক্ষার্থীর সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিক্তা।

মৃত শিক্ষার্থীর সহপাঠী সূত্রে জানা গেছে, রিক্তার সাথে পারিবারিক ভাবে ফলিত গনিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক রাব্বির বিয়ে হয়। বিয়ের পর প্রায় ১বছর একসাথেই ভাড়া বাসায় আছেন। কিছুদিন থেকেই তাদের মধ্যে মনমালিন্য চলছিল বলে জানতে পারি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর জানান, রাতে ঘটনা জানার পর মেডিকেল যাই। তার স্বামীও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার কাছে প্রাথমিক ঘটনা জানতে চাই। তবে সব ঘটনা শুনে কিছুটা রহস্যজনক মনে হয়েছে। তাই ময়না তদন্ত চলছে। প্রতিবেদন পেলে আসল ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

ছাত্রীর এমন মৃত্যর ঘটনায় দুঃখ প্রকাশ করে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো.হাসিবুল আলম প্রধান। তিনি বলেন, তার মৃত্যুর খবর শুনে আমি রাজশাহী মেডিকেল কলেজের ছুটে যাই। আমি এই ঘটনার পুলিশি তদন্ত দাবি করছি। একজন শিক্ষার্থীর এমন অকালমৃত্যু কখনোই কাম্য নয়। নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিভাগের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নগরীর মতিহার থানার ওসি (ভারপ্রাপ্ত) আনোয়ার আলী তুহিন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিক্তা নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মেডিকেলে ময়নাতদন্ত চলছে। তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর রহস্য।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST