1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ভারত-বাংলাদেশ সীমান্তে রাফাল জেট মোতায়েন - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

ভারত-বাংলাদেশ সীমান্তে রাফাল জেট মোতায়েন

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যে কোনো ধরনের অগ্রহণযোগ্য পদক্ষেপ মোকাবেলায় ভারতের প্রস্তুতির বহিঃপ্রকাশ।

নিউজ ডেস্ক : ভারত তার পূর্বাঞ্চলে বিশেষ করে শিলিগুড়ি করিডোরে আধুনিক রাফাল যুদ্ধবিমান ও রাশিয়ান এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এ পদক্ষেপটি এসেছে এমন এক সময়ে যখন ভারতের পূর্ব ও উত্তর সীমান্তে উত্তেজনা বাড়ছে।
শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত, এটি একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতীয় মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করে। এলাকাটি বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটানের সন্নিকটে অবস্থিত, যা একে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, চীন-ভুটান সীমান্তে চীনের সামরিক মহড়া এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা দিল্লির দৃষ্টিতে উদ্বেগজনক। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের অন্তবর্তী সরকার নাকি চীন ও পাকিস্তানের দিকে রাজনৈতিকভাবে ঝুঁকে পড়ছে। এ প্রেক্ষাপটে দিল্লি এখন নতুন করে পূর্বাঞ্চলে সামরিক শক্তি জোরদার করছে।
জি নিউজ আরও জানিয়েছে, ভারত ১০ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি বাড়াতে ড্রোনও মোতায়েন করেছে। এই সামরিক তৎপরতা শুধু শক্তি প্রদর্শনের বার্তা নয়, বরং উত্তর (চীন) ও পূর্বে (বাংলাদেশ) যে কোনো ধরনের অগ্রহণযোগ্য পদক্ষেপ মোকাবেলায় ভারতের প্রস্তুতির বহিঃপ্রকাশ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST