1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বেড়েছে তেলবাহী গাড়ির চাপ, ডিপোর সামনে দীর্ঘ সারি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বেড়েছে তেলবাহী গাড়ির চাপ, ডিপোর সামনে দীর্ঘ সারি

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মেঘনা ও পদ্মা অয়েল ডিপোতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে অতিরিক্ত তেল সংগ্রহের উদ্দেশ্যে পেট্রোল পাম্প মালিকদের ভিড়ের কারণে ডিপোর সামনে তেলবাহী গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে ডিপোর সামনে তেলবাহী লরির দীর্ঘ লাইন দেখা যায়। এতে সাধারণ যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মেঘনা ডিপোর ম্যানেজার আমিনুল ইসলাম জানান, বর্তমানে ডিপোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে। তবে কর্তৃপক্ষ পেট্রোল পাম্প মালিকদের জন্য নির্ধারিত বরাদ্দের তুলনায় প্রায় ২০ শতাংশ এবং এজেন্টদের জন্য ৫০ শতাংশ কম তেল দেওয়ার নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, ডিপোতে তেলের কোনো সংকট নেই। কিন্তু অনেক পাম্প মালিক একসঙ্গে অতিরিক্ত তেল সংগ্রহ ও মজুত করার উদ্দেশ্যে ডিপোতে আসছেন। এতে করে তেলবাহী গাড়ির চাপ বেড়ে গেছে এবং ডিপোর সামনে দীর্ঘ সারি তৈরি হয়েছে।
ডিপোতে তেল নিতে আসা লরিচালক সোহেল জানান, বেলা ১১টা থেকে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, আমি গাজীপুরে তেল নিয়ে যাব। কিন্তু দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করতে হচ্ছে।
ডিপো সূত্রে জানা যায়, কে আগে ডিপোর ভেতরে প্রবেশ করবে এ প্রতিযোগিতায় অনেক চালক সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখছেন। ফলে ডিপোর আশপাশের সড়কে যানজট তৈরি হচ্ছে এবং সাধারণ যানবাহন চলাচলে ভোগান্তি বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST