1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ :বিভাগীয় কমিশনার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ :বিভাগীয় কমিশনার

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবীসহ নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ। বুদ্ধিজীবীদের নির্মূল করে এ জাতিকে চিরতরে পঙ্গু করে দেওয়াই ছিল এই নৃশংসতার মূল উদ্দেশ্য।

রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌঁছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। তিনি রাজশাহীর ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় প্রথম শহীদ ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা এবং দেশের প্রথম শহীদ মিনারও নির্মিত হয়েছিল রাজশাহী কলেজে।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করার উদ্দেশ্য শুধু অতীতকে স্মরণ নয়, বরং ভবিষ্যতে দেশ ও জাতির প্রয়োজনে আত্মত্যাগে প্রস্তুত থাকা। নবীন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাঙালির ইতিহাস শুধু ১৯৭১ নয়, প্রায় পাঁচ হাজার বছরের সভ্যতার ইতিহাস জানার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন এবং শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST