1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘা পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিলেন পিন্টু - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বাঘা পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিলেন পিন্টু

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টু।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাঘা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে দলীয় মনোনীত মেয়র প্রার্থী শাহিনুর রহমান পিন্টু উপজেলা নির্বাচন কার্যালয়ে পৌছান।নির্বাচন অফিস কক্ষে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো,আবুল হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম এর নিকটে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু,অধ্যক্ষ নসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির,সদস্য মাসুদ রানা তিলু,বাঘা পৌর আ ‘লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,মহিলা লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন সহ উপজেলার সকল ইউনিটের চেয়ারম্যান ও সভাপতি -সাধারণ সম্পাদক বৃন্দ।

পরে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদেশ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমানুল হাসান দুদু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন।

উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, আগামি ২৯ ডিসেম্বর বাঘা পৌর সভা নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST