1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় জেলা পরিষদ প্রশাসকের শীতবস্ত্র বিতরণ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

বাঘায় জেলা পরিষদ প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলায় শীতার্ত দরিদ্র মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছে রাজশাহীর অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’। জেলা পরিষদের সহযোগিতায় শনিবার বিকালে উপজেলার খানপুর জেপি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপহার বিতরণের আয়োজন করা হয়।

সেখানে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মো: আক্তার জামীল। সেখানে তিনি ২০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে একটি করে কম্বল দেন।

সংগঠনটির সভাপতি উজ্জ্বল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST