1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় আন্তঃজেলা চোর-ডাকাত দলের সক্রিয় সদস্য বাবু গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় আন্তঃজেলা চোর-ডাকাত দলের সক্রিয় সদস্য বাবু গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৯ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় খুন, ডাকাতি, জালিয়াতি, মাদক সহ বিভিন্ন অপরাধে একাধিক থানায় দায়েরকরা ১৯ মামলার আসামি বাবু প্রামানিক (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বাঘা পৌরসভার কলিগ্রামের ক্লিলিকের মোড় নামে পরিচিত এলকার বাসিন্দা মোঃ রনজিত আলীর ছেলে।
শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) রাতে ওসি (তদন্ত) মুহঃ আব্দুল করিমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বাঘা পৌর এলাকার ছাতারী গ্রামের লুৎফরের আম বাগানের সামনে থেকে বাবু প্রামানিককে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৩৫.১৫ গ্রাম হেরোইন, কাঠের বাট যুক্ত ২৫ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী ০২ টি হাসুয়া, ০১ টি কাঠের বাট যুক্ত ২০ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী হাসুয়া এবং ০১ টি প্লাষ্টিকের বাট যুক্ত স্টীলের িৈতরি ১২.৯ ইঞ্চি ধারালো ছুড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাবুকে আন্তঃজেলা চোর-ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বাঘা থানাসহ বিভিন্ন থানায় গায়ের করা ( খুন মামলা- ০১ টি, ডাকাতি মামলা- ০১ টি, ডাকাতির চেষ্টা মামলা- ০১ টি, দস্যুতা মামলা নং- ০১ টি, জালিয়াতি করে চুরি মামলা- ০১ টি, চুরি মামলা- ০৪ টি, পুলিশ আক্রান্ত মামলা- ০২ টি, মাদকদ্রব্য আইনে মামলা ০৩ টি ও অন্যান্য ধারায় ০৫ টি মামলাসহ সর্বমোট ১৯ টি রয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অস্ত্র আইনে পৃথক ০২টি মামলা রজ্জু করা হয়েছে। শনিবার (১০/০৯/২০২২) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST