1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতের অভিযান - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: অবৈধ তেল মজুদ এবং পর্যাপ্ত তেল থাকা সত্বেও ভোক্তাকে যথাযথভাবে তার চাহিত জ্বালানি তেল সরবরাহ না করায় চন্ডীপুর বাজারে অবস্থিত জমিরুল ওয়েল সেন্টারের স্বত্বাধিকারীকে ২০০০০/- অর্থদন্ড প্রদান করা হযেছে। বৃহসপতিবার (১২-০৩-২৬) বিকালে উপজেলা নির্বহি অফিসার শাম্মা আক্তার অভিযান পরিচালনা করেন।

জানা যায়,ডিলার জমিরুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্বেও দোকান বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করেন। ভোক্তাকে তার চাহিত জ্বালানি তেল সরবরাহ না করে সুযোগ বুঝে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে প্রশাসনকে অবগত করেন। পরে অভিযান পরিচালনা করে দেখা যায় ওই ব্যবসায়ীর
ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত তেল রয়েছে। পরে ভ্রাম্যমাান আদালতে অর্থদন্ড প্রদান করা হয়। দোকান খোলা পেয়ে ক্ষনিকেই ভোক্তাদের ভিড় জমে যায়। তারা সুলভ মূল্যে তেল সংগ্রহ করেন। স্থানীয় একাধিক ব্যাক্তি জানান,তার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনেই আরেকটি গোডাউন রয়েছে। সেখানেও জ্বালানি তের মজুত রয়েছে। অনেকেই জানিয়েছে শুধু তার ব্যবসা প্রতিষ্ঠানেই নয় উপজেলার সব ডিলারের কাছে জ্বালানি তের মজুত রয়েছে। উপজেলা নির্বাহি অফিসার জানান,মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। তবে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST