1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৬৫১ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় জাতীয় শোকের মাস আগস্ট যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় শোক দিবস বাঙ্গালীর জন্য হারানোর মাস, বেদনার মাস, কষ্টের মাস। আগস্ট মাসেই জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। জাতির জনকে হত্যা করলেও বাঙ্গালীর অন্তর থেকে তাঁকে হত্যা করতে পারেনি। বিএনপিসহ তার সমমনা রাজনৈতিক দল আগস্ট মাস ব্যাপি চালিয়েছিল নির্মম হত্যাযঞ্জ। উপজেলা আওয়ামী লীগ সহ ইউনিয়ন পর্যায়ে জাতীয় শোক দিবস পালন করতে হবে। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে। নৌকার বিজয়ের লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শনিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছেন দেশের সকল উন্নয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল লোকজন। স্বাধীনতার সেই অর্জন ধরে রাখতে নৌকার বিজয় ঘটাতে হবে। দেশে উন্নয়নের ভিত্তি আরো শক্তিশালী করতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। দলের সবাইকে সুসংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। দলের মধ্যে থেকে সংগঠন বিরোধী কোন কাজ করা যাবে না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, হারুনুর রশিদ, সমবায় বিষয়ক সম্পাদক মতিনুর রহমান মতিন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, ত্রাণ ও সম্পাদক কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরি কমিটির সদস্য হাচেন আলী, আকবর আলী, জাহেদুর রহিম মিঠু, আব্দুল মান্নান, শাহরিয়া, সোলাইমান আলী হিরু, হাবিবুর রহমান মটর, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, জাহাঙ্গীর আলম হেলাল, আয়েন উদ্দীন, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, কার্যকরী কমিটির সদস্য আসলাম আলী আসকান, চেয়ারম্যান অধ্যক্ষ আজহারুল হক, লুৎফর রহমান, আব্দুল হামিদ ফৌজদার, আবুল কালাম আজাদ, বকুল খরাদি, আখতারুজ্জামান বুলবুল, লোকমান আলী, জয়নাল আবেদীন, আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST