1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয় সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক সমন্বয়
সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অনুষ্ঠানে স্বাগত্য বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, বকুল হোসেন খরাদি, জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ জিল্লুর রহমান, জিয়াউল আলম প্রমুখ।

সভায় বাল্যবিবাহ, মাদক ও বিদ্যুৎ অপচয়রোধে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। শেষে শিক্ষার্থীদের চোখের প্রাথমিক পরীক্ষা করার জন্য প্রধানদের মধ্যে উপকরণ দেওয়া হয়েছে। সভায় উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST