1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় চেয়ারম্যানের বাড়ি ও মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগে জরিমানা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

বাগমারায় চেয়ারম্যানের বাড়ি ও মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগে জরিমানা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫৪৬ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলায় ইউপি চেয়ারম্যানের বাড়ি ও মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-রিফাত একটি বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ২০১৮ সালের আইন অনুযায়ী উপজেলার মারিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল হককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান,উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক দীর্ঘদিন যাবত মিটার টেম্পারিং করে তার বাড়ি ও একটি মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছিলেন। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার শিকদারী বাজারে অভিযান চালিয়ে তার বাড়ি ও মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা ও সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST