
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় আনসার ভিডিপি’র নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ মে) বিকেলে নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম। ৩১ লক্ষ টাকায় ভবনটি নির্মান করা হবে বলে জানিয়েছেন উপজেলা আনসার ভিডিপি’র অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা রাজিব হোসেন।
আনসার ভিডিপি’র অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলায় আনসার ভিডিপি’র কার্যালয়টি কার্যক্রম পরিত্যাক্তবস্থায় রয়েছে। ওর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে আনসার ভিডিপি’র সদস্যরা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ভবনটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আনসার ভিডিপি সদস্যদের কার্যক্রম পরিচালনা করতে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছিল। আনসার সদস্যদের এমন পরিবেশ দেখে তাদের বিভাগীয় দপ্তর থেকে ভবন নির্মানের জন্য ৩১ লক্ষ টাকা বরাদ্দ দেন।
উপজেলা আনসার ভিডিপি’র অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা রাজিব হোসেন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আনসার সদস্যরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ভবনটি নির্মান হলে আনসার সদস্যদের এমন দুর্ভোগ আর থাকবেনা । নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের আনসার ভিডিপি’র উপ-সহকারী প্রকৌশলী জুয়েল রানা, উপজেলা সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা ক্রিড়া পরিষদের সাধারন সম্পাদক জুয়েল রান, উপজেলা প্রশিক্ষক শামিউল ইসলাম ও প্রশিক্ষক নার্গিস বেগম প্রমুখ।







