1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শনিবার উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” শীর্ষক এ উদ্যোগের উদ্বোধন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

দুপুর সাড়ে ১২টায় চানপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা বনায়ন অফিসের উদ্যোগে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।

এছাড়া ভবানীগঞ্জ-হামিরকুৎসা সড়কের পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে। একই সঙ্গে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং ভবানীগঞ্জ পৌরসভা কার্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, সবুজ পরিবেশ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, আব্দুল জব্বার, উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, চানপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর রহমান, জহুরুল ইসলাম, মামুনুর রশিদ, সারোয়ার হোসেন রাকিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, বৃক্ষই পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই বেশি বেশি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাগমারা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST