1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় বিএমডিএ’র অব্যবহৃত গভীর নলকূপের খোলা বোরিং পরিদর্শনে এডিসি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারায় বিএমডিএ’র অব্যবহৃত গভীর নলকূপের খোলা বোরিং পরিদর্শনে এডিসি

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর গভীর নলকূপের অব্যবহৃত ও খোলা বোরিং স্থান পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সবুর আলী। শনিবার তিনি শুভডাঙ্গা ও গনিপুর ইউনিয়নের মধ্যবর্তী মরাকুড়ী এলাকার একটি গভীর নলকূপের অকেজো বোরিং সরেজমিনে পরিদর্শন করেন।

জানা গেছে, বাগমারা উপজেলা জুড়ে বর্তমানে প্রায় ৭১টি স্থানে গভীর নলকূপের অব্যবহৃত ও খোলা বোরিং রয়েছে। এসব বোরিংয়ের অনেকগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে, যা স্থানীয় জনগণের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলায় একটি গভীর নলকূপের খোলা বোরিংয়ে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর প্রশাসন তৎপর হয়। ওই ঘটনার পরপরই রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় বিএমডিএ’র গভীর নলকূপের ব্যবহার অনুপযোগী বোরিংগুলো শনাক্ত ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পানি না ওঠার কারণে অনেক গভীর নলকূপের বোরিং বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই বোরিংগুলোর পাশে অথবা অন্য স্থানে নতুন করে বোরিং স্থাপন করা হয়। নতুন বোরিং চালু হওয়ায় পুরাতন এসব বোরিং স্থান সম্পূর্ণভাবে অব্যবহৃত ও অকেজো অবস্থায় পড়ে থাকে।

কিন্তু এসব পুরাতন বোরিং সঠিকভাবে বন্ধ বা ভরাট না করায় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশু ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে এসব বোরিং স্থান সরেজমিনে পরিদর্শন ও তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অব্যবহৃত বোরিংগুলো নিরাপদভাবে বন্ধ ও ভরাটের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা সহ বিএমডিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST