1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত  - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত 

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় খাদ্য বান্ধব কর্মসূচি (ফেয়ার প্রাইজের) লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের আয়োজনে এই লটারি অনুষ্ঠিত হয়।

​উপজেলার ১৬টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির (ফেয়ার প্রাইজের) ডিলার নিয়োগের জন্য মোট ১২০টি আবেদন জমা পড়েছিল। স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে দুইজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
​সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির লক্ষ্যেই এই ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো।
লটারি কার্যক্রমে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পরিসংখ্যান অফিসার কাউসার আলী, আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম মিলন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন, বড় বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন।
লটারি কার্যক্রমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনকৃত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST