1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় অটোভ্যানের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারায় অটোভ্যানের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় খেলার সময় অটোভ্যানের ধাক্কায় পাঁচ বছরের শিশু জোহান হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোহান জহুরুল ইসলামের একমাত্র ছেলে সন্তান।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো আজ সকালেও বাড়ির পাশে খেলছিল জোহান। বেলা ১১টার দিকে সে তেগাছি-মচমইল সড়কের ধারে গিয়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে মচমইলগামী একটি অটোভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং অচেতন অবস্থায় পড়ে থাকে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জোহান মারা যায়। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনেরা বলেন, জহুরুল ইসলামের দুই সন্তানের মধ্যে জোহান ছিল একমাত্র ছেলে। মাত্র পাঁচ বছরের জোহানের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোক ও বিষাদের আবহ তৈরি হয়েছে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনাটি রাজশাহী নগর এলাকার হওয়ায় রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে। লাশের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে রাজপাড়া থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST