1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বরিশালে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, এসআই গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

বরিশালে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, এসআই গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৪৯৪ বার পড়া হয়েছে

বরিশাল সংবাদদাতা 

বরিশালে ধর্ষণ মামলায় আবুল বাশার নামের উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। পচিশোর্ধ্ব তরুণীকে এই পুলিশ কর্মকর্তা শহরের গির্জামহল্লা রোডের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেছেন।

গত ১৩ অক্টোবরের ওই ঘটনায় তরুণী স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের

ইনচার্জ আবুল বাশারের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলায় থানা পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম এই তথ্য মুঠোফোনে বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

অভিযোগ আছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা এসআই আবুল বাশার স্টিমারঘাট ফাঁড়িতে দায়িত্ব নেওয়ার পরে বেপরোয়া চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। বিশেষ করে কীর্তনখোলা নদীতীরবর্তী দ্বীপ জনপদ রসুলপুরের কতিপয় মাদক ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে তাদের কাছ থেকে মাসিক হারে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন।

 

এমনকি তাদের পক্ষালম্বন করে কখনও কখনও স্থানীয় বাসিন্দাদের হয়রানিও করে আসছিলেন। এরই মধ্যে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মতো একটি গুরুতর অভিযোগ সামনে আসল এবং তিনি গ্রেপ্তার পরবর্তী কারাগারেও গেলেন। অবশ্য বিতর্কিত এই পুলিশ কর্মকর্তা এর আগে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত থাকাকালীন এক সাংবাদিককে নির্যাতনের ঘটনায় বরখাস্ত হয়েছিলেন। এছারাও অভিযোগ রয়েছে বাকেরগঞ্জ নিজ এলাকায় এস আই দাপটে নানান রকম কুকর্মে জড়িত রয়েছে।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন কাশিপুরের ইছাকাঠি পল্লীর বাসিন্দা তরুণীর সাথে গত ৫ অক্টোবর এসআই আবুল বাশারের পরিচয় হয় এবং ওই দিন তারা একে অপরের মোবাইল নম্বর আদান-প্রদান করেন।

পরে ১৩ অক্টোবর অন্য একটি মামলার বিষয়ে আলাপ করতে তরুণী পুলিশ কর্মকর্তা আবুল বাশারকে ফোন করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST