1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পৌরসভা নির্বাচন; দুর্গাপুরে মেয়র পদে ৪, কাউন্সিলর পদে ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

পৌরসভা নির্বাচন; দুর্গাপুরে মেয়র পদে ৪, কাউন্সিলর পদে ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৫০ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ দিনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ৪৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৪জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার দুপুর থেকে প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন। নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দুর্গাপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। এরা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী তোফাজ্জল হোসেন, বিএনপির দলীয় প্রার্থী জার্জিস হোসেন সোহেল, জাতীয় পার্টির দলীয় প্রার্থী কবির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসানুজ্জামান সান্টু মনোনয়পত্র দাখিল করেছেন। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪জন। সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিএনপি দলীয় প্রার্থী সোহেলের পক্ষে মনোনয়ন জমা দেয়ার পর দলীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী দুর্গাপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। ১১ ফেব্রুয়ারী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১২ ফেব্রুয়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। দুর্গাপুর পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ১২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ৪৪৫ জন এবং নারী ভোটার ১০ হাজার ৬৮১ জন। মোট ১১টি ভোট কেন্দ্রে ও ৫৭টি বুথে ভোট গ্রহণ করা হবে।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST