
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ১৯জন ভিক্ষুকের মাঝে ২টি করে ছাগল, ১ পট মাল্টি ভিটামিন, ভ্যাকসিন ১ ডোজ ও ২টি করে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এগুলো বিতরণ করেন ইউএনও মো. আরিফ আদনান।
এ সময় প্রাণি সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার রেজাউল করিম শাহ্ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।







