1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পেশাগত যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পেশাগত যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট হতে আরএমপি’তে যোগদানকৃত কনস্টেবলদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় তিনি পেশাগত যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার বলেন আরএমপি’তে যোগদানকৃত পুলিশ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, “পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালনের শর্ত হলো শৃঙ্খলা ও সততা বজায় রেখে জনগণের সেবা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করা। আইনি সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন আমাদের মূল লক্ষ্য। এ জন্য মানবিকতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা দিয়ে কর্তব্য পালন করতে হবে।

তিনি আরও বলেন, সর্বদা ড্রেস রুলস মেনে চলতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। পুলিশ সদস্য হিসেবে কোন কাজ করা যাবে, আর কোন কাজ করা যাবে না সে বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। পাশাপাশি আরএমপির আইন ও বিভিন্ন বিধি-বিধান নিয়মিত অধ্যয়ন করে তা দায়িত্ব পালনে প্রয়োগ করতে হবে।
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও যোগদানকৃত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST