1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়া পৌরসভার মেয়র মামুন খানের বিরুদ্ধে এক নার্সের ধর্ষণ মামলা - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

পুঠিয়া পৌরসভার মেয়র মামুন খানের বিরুদ্ধে এক নার্সের ধর্ষণ মামলা

  • আপডেট করা হয়েছে সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৮২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রলোভনে টানা দুই বছর ধর্ষণের অভিযোগে পুঠিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা আল মামুন খানের বিরুদ্ধে এক সিনিয়র নার্স মামলা দায়ের করেছেন। ওই নার্স ঢাকার জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটে কর্মরত রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালে দুর্গাপুর থানার বাসিন্দা ওই নার্স পুঠিয়ার একটি ক্লিনিকে কাজ করতেন। সে সময় মামুন তাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। এরপর তিনি প্রায়ই তাকে ধর্ষণ করতেন। সম্প্রতি মেয়েটি বিয়ের জন্য মামুনকে চাপ দিলে তিনি তাকে এড়িয়ে যেতে থাকেন। রোববার দুপুরে বিয়ের দাবিতে মেয়েটি মামুনের পুঠিয়া সদরের চেম্বারে উপস্থিত হয়। এসময় নার্সকে নির্যাতন করে বের করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে থানায় তিনি মামলা করেন।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী জানান, মেয়েটি নিজেই বাদী হয়ে এজাহার দিয়েছেন। ধর্ষণের বর্ণনা দিয়েছেন। পরে থানায় তার এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ আসামীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST