
প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুঠিয়া-দুর্গাপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে সাংসদ প্রফেসর ডাঃ মনসুর রহমান বলেন, বছর ঘুরে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে এসেছে। আমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার সকল শ্রেণীপেশার মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি আশা প্রকাশ করেন, করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। সেই সাথে বয়ে আনবে অনাবিল সূখ ও সমৃদ্ধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রেখে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান সাংসদ প্রফেসর ডাঃ মনসুর রহমান।