1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় ৫৩ বছরের পুরনো রকেট লঞ্চারের শেল নিষ্ক্রিয় - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় ৫৩ বছরের পুরনো রকেট লঞ্চারের শেল নিষ্ক্রিয়

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া গ্রামে ৫৩ বছর আগে ব্যবহৃত রকেট লঞ্চারের মরিচাধরা একটি শেল সফলভাবে নিষ্ক্রিয় করেছে রাজশাহী মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে ধোপাপাড়ার হাফিজ মাস্টারের আমবাগানে এ অভিযান পরিচালিত হয়। আরএমপির বোমা ডিসপোজাল ইউনিটের এসআই (এবি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষ দল এ কাজ সম্পন্ন করে। এসময় পুঠিয়া থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল মান্নান সরকার সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, মরিচাধরা শেলটি লোহার তৈরি এবং প্রায় ১১ ইঞ্চি লম্বা। এটি থানায় দীর্ঘদিন ধরে সংরক্ষিত ছিল এবং আদালতের নির্দেশে নিরাপদ স্থানে নিয়ে এসে নিষ্ক্রিয় করা হয়। শেলটি বিস্ফোরণের সময় বিকট শব্দ ও আকাশে কালো ধোঁয়া দেখা গেলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুঠিয়া থানার ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, “শেলটি আদালতের নির্দেশে আজ নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।”

দীর্ঘদিনের ঝুঁকি অবসানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। তারা স্বস্তি প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, শেলটি থানার জিডি নং ৮২৬, তারিখ: ২৭ মার্চ ২০১৩, পিআর নং ১৫/২০১৩ অনুযায়ী থানার মালখানায় সংরক্ষিত ছিল।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST